২০১৮ সালের নভেম্বর মাসে ভারতে মোট ২,০৫,২৫৯ টি মোটরসাইকেল বিক্রি করেছে বাজাজ। ২০১৭ সালের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১,৪১,৯৪৮। অর্থাৎ গত মাসে ৪৫ শতাংশ বেশি মোটরসাইকেল বিক্রি করেছে ভারতের এই কোম্পানিটি। গত মাসে কোম্পানির রপ্তানি বেড়েছে ১৬শতাংশ। ২০১৮ সালের নভেম্বরে মোট ১৪১২৮৫ টি বাইক রপ্তানি করেছে বাজাজ। গত বছর নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১,২২,০২২ টি। সব মিলে গত মাসে মোট ৩,৪৬,৫৪৪ টি বাজাজ বাইক বিক্রি হয়েছে। অন্যদিকে ২০১৭ সালের নভেম্বরে মোট ২,৬৩,৯৭০ টি বাইক বিক্রি করেছিল বাজাজ। অর্থাৎ চলতি বছর নভেম্বরে কোম্পানির বাইক বিক্রি বেড়েছে ৩১ শতাংশ।
২০১৮ সালের নভেম্বরে ভারতে মোট ২৯,৫৯৯ টি বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে বাজাজ। যা ২০১৭ সালের নভেম্বর মাসের থেকে ২২ শতাংশ কম। নভেম্বরে মোট ৩০,৮২৭ টি বাণিজ্যিক গাড়ি রপ্তানি করেছে কোম্পানি। সব মিলে নভেম্বরে মোট ৬০,৩৮৬ টি বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে বাজাজ অটো। যা ২০১৭ সালের নভেম্বর মাসের থেকে ২ শতাংশ কম।
বাণিজ্যিক গাড়ি ও মোটরসাইকেল মিলে ২০১৮ সালের নভেম্বরে মোট ২,৩৪,৮১৮ টি গাড়ি ও বাইক বিক্রি করেছে বাজাজ। যা ২০১৭ সালের নভেম্বর মাসে বিক্রি হওয়া ১,৭৯,৮৩৫ টি গাড়ি ও বাইকের থেকে ৩১ শতাংশ বেশি।