মোটরসাইকেল খবরহিরো

নতুন Hero Passion Pro ২০২০ নিয়ে কিছু তথ্য


নতুন Hero Passion Pro ২০২০ নিয়ে কিছু তথ্যঃ সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Hero Passion Pro BS6 ইঞ্জিন ছাড়াও নতুন মোটরসাইকেলে যোগ হয়েছে বিভিন্ন নতুন ফিচার। থাকছে নতুন ফ্রেম, নতুন বডিওয়ার্ক ও স্টাইলিং।

রাজস্থানের জয়পুরে কোম্পানির গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে এই মোটরসাইকেল চালানোর সুযোগ পেয়েছিলাম আমরা। খুব কম সময় এই মোটরসাইকেল চালানোর সুযোগ পেলেও তা রিভিউয়ের জন্য যথেষ্ট ছিল না। প্রথম দেখায় এই মোটরসাইকেল কেমন লাগল?

এই মোটরসাইকেলে রয়েছে একটি ১১০ সিসি ইঞ্জিন। ইঞ্জিনে থাকছে কোম্পানির XSens প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম। কোম্পানির দাবি নতুন ইঞ্জিনে আগের থেকে ৯ শতাংশ বেশি শক্তি ও ২২ শতাংশ বেশি টর্ক পাওয়া যাবে। নতুন ইঞ্জিনে সর্বোচ্চ ৯.০২ বিএইচপি শক্তি ও ৯.৭৯ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

ফিচার

Hero Passion Pro এই মোটরসাইকেলে গিরার না নামিয়েই ট্রাফিকের আগে যাওয়া যাবে। সিগনালে নিজে থেকেই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ক্লাচ চাপলেই আবার ইঞ্জিন স্টার্ট হবে। মোটরসাইকেল চালানোর সময় রিয়েল টাইম মাইলেজ দেখে নেওয়া যাবে।

স্টাইলিং ও ডিজাইন

Hero Passion Pro এই মোটরসাইকেলে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইনের হেডল্যাম্প। Hero Passion Pro তে তিনটি রঙ ব্যবহার হয়েছে। স্পোর্ট রেড, টেকনো ব্লু মুন ইয়েলো ও গেজ ব্ল্যাক কালারে এই মোটরসাইকেল পাওয়া যাবে।

নতুন ফ্রেম

নতুন Hero Passion Pro তে নতুন ফ্রেম থাকছে। মোটরসাইকেলের সামনের সাসপেনশন আগের থেকে ১৪ শতাংশ ও পিছনের সাসপেনশন ১০ শতাংশ বেশি চলাচল করতে পারবে। থাকছে আগের থেকে ৯ শতাংশ বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button