মোটরসাইকেল খবর

দেশের বাজারে ইয়ামাহার এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স বাইক


ইয়ামাহার জনপ্রিয় বাইক এফজেডএস ভার্সন-৩.০-এর ডিলাক্স এডিশন বাজারে নিয়ে আসলো এসিআই মটরস। গত ১ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয় এ বাইকের লঞ্চিং অনুষ্ঠান। এতে যোগ দেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সব্রত রঞ্জন দাস। এছাড়া এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ১৫০ সিসি সেগমেন্টের এ বাইকে রয়েছে বিএস৬ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, যা পরিবেশবান্ধব। এছাড়া বাইকটিতে রয়েছে এলইডি টেল লাইট, এলইডি ফ্ল্যাশার, সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সুইচ। আরও রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

বাইকটি তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে। যা যথাক্রমে মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে ও মেজেস্টি রেড। এছাড়া বাইকগুলোর রিম কালারেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। ডিলাক্স ছাড়াও বিএস৬ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন বিশিষ্ট আরও দুটি নতুন রঙের মডেল বাজারে পাওয়া যাবে, যা যথাক্রমে ম্যাট রেড ও ডার্ক ম্যাট ব্লু।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১০টিরও বেশি থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button