মোটরসাইকেল খবর

সুজুকি মোটরসাইকেলের দাম কমলো


দেশের বাজারে সুজুকি বাইকের দাম কমলো। সুজুকির পরিবেশক র‌্যাংকন মোটরবাইকস জানিয়েছে, এখন থেকে সুজুকি জিএস১৫০ আর মডেলের মোটরসাইকেল ৩০ হাজার টাকা ছাড়ে কেনা যাবে।

এই ডিসকাউন্ট অফার মিলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সজুকি জিএস১৫০ আর মডেলের বাইকটি ১৫০সিসি এর কমিউটিং সেগমেন্টের বাইক। এই বাইকটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে হোন্ডা সিবি ট্রিগার। সুজুকি জিএস বাইকটি হচ্ছে ১৫০সিসির এয়ার কুলড ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন ১৩.৮বিএইচপি @ ৮৫০০ আরপিএম সমৃদ্ধ। ইঞ্জিনটি একই সাথে মিড রেঞ্জের এক্সেলারেশন এবং ফুয়েল ইফিশিয়েন্ট করে তৈরি করা হয়েছে।

যদিও বাইকটির ক্ষমতা এর লুকসের সাথে তুলনা করলে এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে আছে তবে বাইকের ইঞ্জিনের সাথে ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।

বাইকটিতে ইলেক্ট্রিক সেলফ ও কিক দু ধরনের স্টার্টার রয়েছে। বাইকটি ওজন ১৪৯ কেজি। এছাড়া এর ফুয়েল ট্যাঙ্কটি পেশীবহুল ও ফুয়েল ট্যাঙ্ক ১৫.৫ লিটার ফুয়েল ধরে। যা লং রাইডের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী।

বাইকটির ফ্রন্টে আছে ডিস্ক ব্রেক। পেছনের চাকায় রিয়ার ব্রেক। তবে ফ্রন্ট ব্রেকটি রাইট সাইডে নয় এটি লেফট সাইডে দেয়া হয়েছে। ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। অপর দিকে রিয়ার সাসপেনশন সুইং আর্ম কয়েল স্প্রিংয়ের। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো তবে এটি শর্ট রাইডারদের জন্য কিছুটা উু। টায়ার গুলো অনেক চিকন। রিয়ার টায়ার মাত্র ১০০ সেকশনের। টায়ারগুলো টিউবলেস নয়।

ডিস্কাউন্ট অফারে বাইকটির মুল্য ১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

বাইকটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে সাদা, লাল ও কালো। বাইকটি কিনলে আপনি পাচ্ছেন দুই বছর বা ২০,০০০ কিমি ইঞ্জিন ওয়ারেন্টি।

Suzuki GS150R Motorcycle Full Specifications

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button