স্পেশাল এডিশান Royal Enfield ভারতে লঞ্চ হল ABS সহ

স্পেশাল এডিশান Royal Enfield ভারতে লঞ্চ হল ABS সহঃ কোম্পানির ক্লাসিক সিরিজে নতুন স্পেশাল এডিশশান বাইক লঞ্চ করল রয়েল এনফিল্ড। নতুন এই বাইকের নাম Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশান। পুনাতে Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশানের এক্স শো-রুম দাম ১.৬২ লক্ষ রুপি। ভারতীয় সেনার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিকে উদযাপন করতে নতুন এই বাইক লঞ্চ করেছে রয়েল এনফিল্ড। এক মাস পরে ভারতে Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশান বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।
Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশান বাইকের হেডল্যাম্প বেজেল, ইঞ্জিন, ক্রাঙ্ককেস কভার, এক্সহস্ট মাফলার, হুইল স্পোকে ক্রোম ফিনিশ ব্যবহার হয়েছে। সিঙ্গেল সিটারে নতুন এই স্পেশাল এডিশান বাইক পাওয়া যাবে। এই বাইকের সিটের উপরে গাড় বাদামী রঙের সিট কভার থাকবে। গাড়ির ফুয়েল ট্যাঙ্কের উপরে স্টেন্সিল করে একটি নম্বর লেখা থাকবে। লিমিটেড এডিশান প্রত্যেকটি বাইকে আলাদা নম্বর থাকবে।
Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশান গাড়িতে একটি ৩৪৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে ১৯ bhp শক্তি আর ২৮ Nm টর্ক পাওয়া যাবে। এর সাথেই থাকবে একটি ৫ স্পিড গিয়ারবক্স। সাসপেনশানের জন্য বাইকের সামনে থাকবে একটি ৩৫ মিমি টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকবে গ্যাস চার্জড টুইন শক এবজর্বার।
এই বাইকের অন্যতম প্রধান আকর্ষন ABS। এই প্রথম কোন রয়েল এনফিল্ড বাইকে ABS ব্যবহার করা হল। এয়ারবোন ব্লু ও স্টর্ম রাইডার স্যান্ড রঙে পাওয়া যাবে নতুন Royal Enfield Classic ৩৫০ সিগনালস এডিশান।



