আগামী বছরে বাজারে আসবে নতুন Yamaha FZ-FIঃ ১৫০ সিসি সেগমেন্টে ফিরে এসেছে Yamaha FZ-16 ইতিমধ্যেই ভারতে বাইক প্রেমীদের মন জিতেছে এই বাইক। প্রায় বছর চার আগে এই বারিকের নতুন ভার্সান FZ S V2.0 বাজারে এসেছিল। এবার নতুন জেনারেশানের FZ বাইকের ছবি সামনে এল। ভারতের রাস্তায় টেস্টিং এ দেখা গিয়েছে এই বাইক। নতুন এই বাইকে একাধিক পরিবর্তন চোখে পড়েছে। আগামী বছরে বাজারে আসবে নতুন Yamaha FZ-FI
রাস্তায় যে বাইকগুলি দেখা গিয়েছে তার সবকটিতেই কালো রঙে সবকিছু ঢাকা ছিল। এর ফলেই বাইকের সব পরিবর্তন বিস্তারে বোঝা যাচ্ছে না। আগের মতোই মাসকুলার লুইকে আসবে নতুন Yamaha FZ বাইক। তবে ট্যাঙ্কে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। থাকছে অ্যালয় হুইল। এছাড়াও রাস্তায় এই গাড়িতে একটি নতুন এক্সহস্ট দেখা গিয়েছে।
নতুন এই বাইকের দুটি আলাদা সিটের পরিবর্তে একটি মাত্র সিট দেখা গিয়েছে। এছাড়াও নতুন আকারে এই বাইকের হেডল্যাম্প ডিজাইন করা হয়েছে। এই মাইকে থাকতে পারে LED হেডল্যাম্প।
ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২০১৯ সালের এপ্রিল মাস থেক ভারতে বিক্রি হওয়া সব ১২৫ সিসি বা তার বড় ইঞ্জিনের বাইকে ABS থাকা বাধ্যতামূলক। ফলে এই বাইকে আসতে চলেছে ABS তবে দাম কম রাখার জন্যই ব্যবহার হতে পারে সিঙ্গেল চ্যানেল ABS