এবিএস আর রিয়ার ডিস্ক ব্রেক সহ সামনে এল নতুন বাজাজ পালসার ১৫০ সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে এক ডিলারের কাছে নতুন বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল দেখা গিয়েছে। এই মোটরসাইকেলে থাকতে পারে সিঙ্গেল চ্যানেল এবিএস।
তবে এবিএস ছাড়া নতুন এই মোটরসাইকেলে নতুন কিছু থাকছে না। মোটরসাইকেলের সামনে রয়েছে ১৭ ইঞ্চি চাকা আর ‘আলওয়েজ অন হেডল্যাম্প’। এছাড়াও মোটরসাইকেলের সামনে রয়েছে ৩৭ মিমি ফর্ম আর পিছনে থাকছে নাইট্রক্স শক অ্যাবজর্বার।
নতুন বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেলে ইঞ্জিনে কোন পরিবর্তন আসবে না। নতুন বাজাজ পালসার ১৫০ তে থাকবে ১৪৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি আর ১৩.৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।