বাজাজ ডিসকভার ১১০ সিসির বাইক এখন বাজারে

বাজাজের জনপ্রিয় মডেল ডিসকভার। এর জন্মস্থান ভারতের পাশাপাশি বাংলাদেশেও ডিসকভার ব্যাপক বিক্রি হচ্ছে। এছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের সড়ক কাঁপাচ্ছে বাজাজ ডিসকভার। এবার এই মডেলটির ১১০ সিসির সেগমেন্ট আসছে। সম্প্রতি বাজাজের দেশীয় পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড ডিসকভার ১১০ সিসির বাইকটি বাংলাদেশে প্রদর্শন করেছে। এটি শিগগিরই বিক্রির ঘোষণা দেয়া হবে।

বাজাজ ভারতে ২০০৩ সালে ডিসকভার সিরিজ আনে। জ্বালানি সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়ায় এই সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে আসে। শুরুতে বাজারে আসে ১২৫ সিসির ডিসকভার। এরপর আসে ১৩৫ সিসি, ১০০ সিসি এবং ১৫০ সিসি। সর্বশেষ ভারতে বাজারে এলো ১১০ সিসির ডিসকভার।

১১০ সিসি ক্যাটাগরির বাইক হলেও নতুন ডিসকভারে আছে ১১৫.৪৫ সিসির ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষমতা ৮.৬ বিএইচপি এবং ৯.৮ এনএম টর্ক। এতে সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুলড ডিটিএস প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

কিক ও ইলেকট্রিক স্টার্টার সমৃদ্ধ বাইকটিতে ফোর স্পিড গিয়ার বক্স সংযোজন করা হয়েছে।

Bajaj Discover 110 2018 Full Specifications

Related Post