প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সেরর ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে এল Revolt Intellicorp – Revolt RV400 নামের এই স্মার্ট মোটরসাইকেলে থাকছে একাধিক কানেক্টের ফিচার। 4G LTE সিম কার্ডের মাধ্যমে এই মোটরসাইকেল সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। Revolt অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে Revolt RV400 মোটরসাইকেলের একাধিক ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।
ম্যাপ গাইড সহ এই মোটসাইকেলে থাকছে লোকেশন ফিচার। ম্যাপ গাইড ছাড়াও থাকছে ব্যাটারি চার্জ, জিও ফেসিং, ব্যাটারি অর্ডার, নিকটবর্তী পরিবির্তনের জায়গা, স্মার্টফোন থেকে মোটরসাইকেল স্টার্ট, স্টপ্লোকেশন শেয়ারিং এর মতো ফিচারগুলি। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই মোটরসাইকেলে আরও ফিচার যোগ হতে পারে।
Revolt RV400 মোটরসাইকেলে থাকছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এক চার্জে ১৫৬ কিমি চলতে পারবে এই মোটরসাইকেল। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় লাগবে। খুব সহজেই ব্যাটারি বদল করে আবার মোটসাইকেল চালানো যাবে। থাকছে তিনটি রাইডিং মোড। কোম্পানি জানিয়েছে Revolt RV400 এ যে কোন ১২৫ সিসি ইঞ্জিনের মোটরসাইকেলের মতো পারফর্মেন্স পাওয়া যাবে। ভারতের হরিয়ানার কারখানায় তৈরী হবে এই মোটরসাইকেল।
- 4G LTE সিম কার্ডের মাধ্যমে এই মোটরসাইকেল ইন্টারনেটে কানেক্টেড থাকবে।
- এক চার্জে 156 কিমি চলতে পারবে এই মোটরসাইকেল।
- থাকছে তিনটি রাইডিং মোড।