ভারতে লঞ্চ হল Suzuki RM-Z250 আর RM-Z450 দাম ও ফিচার্সঃ ভারতে লঞ্চ হল Suzuki RM-Z250 আর RM-Z450। অফ রোডিং এর জন্য জনপ্রিয় Suzuki RM-Z সিরিজের বাইকগুলি। Suzuki RM-Z250 এর দাম শুরু হচ্ছে ৭.১ লক্ষ রুপি থেকে। অন্যদিকে RM-Z450 এর দাম শুরু হচ্ছে ৮.৩১ লক্ষ রুপি থেকে। দুটো বাইক-ই অফ রোডিং এর জন্য ডিজাইন করেছে জাপানী কোম্পানিটি। রাস্তায় এই বাইক চালানো বেআইনি।
Suzuki RM-Z450 তে রয়েছে একটি ৪৪৯ সিসি ইঞ্জিন। এই বাইকে থাকছে কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট কন্ট্রোল। এছাড়াও অফড়োডিং এর জন্য একাধিক লেটেস্টব টেকনোলজি থাকবে এই বাইকে।
Suzuki RM-Z250 তে থাকবে একটি ২৪৯ সিসি ইঞ্জিন। এছাড়াও থাকবে অ্যালুমিনিয়াম রিম। পাথুরে রাস্তায় চলার জন্য বিশেষভাবে ডিজাইন হয়েছে এই চাকা। Suzuki RM-Z250 এর ওজন মাত্র ১০৬ কিলোগ্রাম।