ইয়ামাহামোটরসাইকেল খবর

ভারতে লঞ্চ হল Yamaha MT-15


ভারতে লঞ্চ হল Yamaha MT-15 দিল্লিতে নতুন এই মোটরসাইকেলের এক্স শো-রুম দাম 1.36 লক্ষ রুপি। এটাই কোম্পানির স্ট্রিট ফাইটার MT সিরিজের লেটেস্ট মোটরসাইকেল। ভারতে কোম্পানির ‘কল অফ ব্লু’ ক্যাম্পেইনের অধীনে Yamaha MT-15 লঞ্চ করেছে ইয়ামাহা । এই ক্যাম্পএইনের অধীনে রয়েছে R সিরিজ, FZ সিরিজ আর MT সিরিজের মোটরসাইকেলগুলি।

ইন্দোনেশিয়ায় বিক্রি হওয়া MT-15 মোটরসাইকেলের সাথে ভারতে লঞ্চ হওয়া MT-15 এ কিছু পার্থক্য রয়েছে। থাকছে এই সিরিজের অন্যান্য মোটরসাইকেল্র মতো আক্রমণাত্মক স্টান্স, মাসকুলার স্টাইলিং আর টুইন হেডল্যাম্প। দুটি রঙে পাওয়া যাবে Yamaha MT-15। থাকছে স্ট্যান্ডার্ড টুইন শক।

Yamaha MT-15 মোটরসাইকেলে থাকছে ১৫৫ সিসি লিকুইড কুলড SOHC ইঞ্জিন। এই ইঞ্জিনে থাকছে ভেরিয়েবেল ভাল্ভ অ্যাকচুয়েশন সিস্টেম আর স্লিপার ক্লাচ। ভালো অ্যাকসিলারেশনের জন্য বিশেষভাবে টিউন করা MT-15 মোটরসাইকেলের ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৯ bhp শক্তি আর ১৪.৭ Nm টর্ক পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button