ভারতে শুরু হল Suzuki V-Strom 650 বুকিং

ভারতে শুরু হল Suzuki V-Strom 650 বুকিংঃ শিঘ্রই ভারতে কোম্পানির পরবর্তী অ্যাডভেঞ্চার টুরিং বাইক V-Strom 650 লঞ্চ করবে সুজুকি। ভারতে এই বাইকের এক্স শো রুম দাম হতে চলেছে ৭.৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই V-Strom 650 বুকিং নিতে শুরু করেছেন সুজুকি ডিলাররা। সারা দেশের যে কোন সুজুকি ডিলারের কাছে ৫০,০০০ রুপির বিনিময়ে বুক করা যাবে V-Strom 650। Suzuki-র প্রতিনিধি জানিয়েছেন ভারতে কোম্পানির পরবর্তী বাইক V-Strom 650 লঞ্চ হতে চলেছে। V-Strom 650 তে থাকবে ৬৪৫ সিসি লিকুইড কুলড ফোর স্ট্রোক ভি টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে ৭০ bhp শক্তি ও ৬৬ Nm টর্ক পাওয়া যাবে। Suzuki V-Strom 650 এর ওজন ২১৩ কিলোগ্রাম।

সারা বিশ্বে V-Strom 650 এর দুটি ভেরিয়েন্ট পাওয়া যায়। একটি স্ট্যান্ডার্ড V-Strom 650 অন্যটি V-Strom 650 XT। স্ট্যান্ডার্ড ভার্সানে অ্যালয় হুইল থাকলেও XT ভেরিয়েন্টে অ্যালয় হুইলের সাথেই থাকবে স্টেনলেসস্টিল ওয়্যার স্পোক। তবে ভারতে শুধু স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট V-Strom 650 লঞ্চ করবে সুজুকি।
V-Strom 650 এর সামনে ও পিছনে থাকবে যথাক্রমে ১৯ ইঞ্চি ও ১৭ ইঞ্চি চাকা। এর সাথেই থাকবে ডুয়াল ABS কোন পরিস্থিতিতেই ABS বন্ধ করা যাবে না। আর থাকবে ট্র্যাকশান কন্ট্রোল সিস্টেম। Suzuki V-Strom 650 এর অন্যতম প্রতিযোগী Kawasaki Versys 650। Kawasaki Versys 650 এর দাম ৬.৬ লক্ষ রুপি।

Related Post