ভারতে Burgman Street 125 স্কুটার লঞ্চ করল Suzuki দাম ও ফিচার্স

সকল জল্পনার অবসান, ভারতে লঞ্চ হল Suzuki Burgman Street 125 স্কুটার। দিল্লিতে Burgman Street 125 এর এক্স শোরুন দাম ৬৮,০০০ টাকা। গিয়ারলেস স্কুটারের ডিজাইনের ধারনা বদলে দিয়ে ভারতে এই স্কুটার লঞ্চ হয়েছে। এটি ভারতে Suzuki-র ফ্ল্যাগশিপ স্কুটার। কোম্পানির ৬০০ সিসি Burgman স্কুটারের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে Burgman Street 125 ডিজাইন করা হয়েছে। Burgman Street 125 একটি ম্যাক্সি স্কুটার। Burgman Street 125 এ থাকবে LED হেডল্যাম্প।

Burgman Street 125 এ Access 125 এর ইঞ্জিন ব্যবহার হয়েছে। Burgman Street 125 এ থাকবে একটি 125 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে 8.7 bhp শক্তি আর 10.2 টর্ক পাওয়া যাবে। রাস্তায় Burgman Street 125 এক লিটার পেট্রলে ৩৫ কিমি থেকে ৪০ কিমি যেতে পারবে। এছাড়াও Burgman Street 125 তে Suzuki Gixxer গাড়ির ডিজিটার ইন্সট্রুমেন্ট ব্যবহার হয়েছে। Burgman Street 125 তে কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার হয়েছে। ইতিমধ্যেই ৫,০০০ টাকার বিনিময়ে Suzuki ডিলারদের কাছে Burgman Street 125 এর বুকিং শুরু হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই ভারতের বাজারে সফল একটি ইঞ্জিন ব্যবহার করে নতুন ডিজাইন এ ভারতে Burgman Street 125 লঞ্চ করেছে Suzuki। ভারতে Honda Grazia, TVS Ntorq 125 আর Aprilia SR 125 এর মতো স্কুটারগুলির সাথে দারুন প্রতিযোগিতার সামনে পরবে Burgman Street 125।

Related Post