মোটরসাইকেল খবর

রানারের ‘এক্সিকিউটিভ’ মোটরসাইকেল রয়েল প্লাস


নাগরিক জীবনে চলাচলে মোটর বাইক দিতে পারে দ্রুততার সঙ্গে আরামে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা। দেশে মোটর সাইকেলের বাজারও বেশ রমরমা। বর্তমান বাজারে ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৬ লাখ টাকারও বেশি মূল্যের বাইক রয়েছে। বাইকের ধরণেও রয়েছে প্রকারভেদ। কমিউটার, তেল সাশ্রয়ী এবং স্পোর্টস বাইকের মধ্যে নিজের জন্য যুতসই বাইক পছন্দ করে নেয়াটাও বেশ কষ্টসাধ্য।

নগরে মোটরসাইকেলে চেপে অনেকেই কর্মস্থলে পৌঁছান। এরা যেমন কম দামের মোটরসাইকেল পছন্দ করেন না। আবার বেশি দামের মোটরসাইকেল কিনতেও নারাজ। এদের জন্য মধ্যম দামে ‘এক্সিকিউটিভ’ বাইক আনলো রানার অটোমোবাইলস লিমিটেড। বাইকটির মডেল রয়েল প্লাস

আকর্ষণীয় লুকিংয়ের এই বাইকটি ৪ স্ট্রোক ইঞ্জিনের। এতে এয়ার কুলড সিডিআই ১০৯.১০ সিসির ইঞ্জিন রয়েছে। সিডিআই ইঞ্জিন ব্যবহারের কারণে রয়েল প্লাসে অধিক মাইলেজ পাওয়া যাবে। এই ইঞ্জিনের রক্ষণাবেক্ষন খরচও তুলনামূলক কম।

বাইকটি ১ লিটার ফুয়েলে শহরে ৪৫ এবং শহরের বাইরে ৫০ কিলোমিটার যাবে। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার।
রয়েল প্লাসে ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। রিজার্ভ ট্যাঙ্কে ১ লিটার ফুয়েল ধরে। বাইকটির ম্যাক্স পাওয়ার ৮.০৪ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক৭.৮এনএম @ ৬০০০ আরপিএম।

ফুয়েল ট্যাঙ্কের নিচে বাইকের ডান পাশ্বে কিট বক্স রয়েছে। বাইকের চাবি দিয়েই কিট বক্স খোলা যায়।

বাইকটির সামনের চাকায় হাইড্রোলিক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ২২০ মিলিমিটারের ডিস্ক সংযোজন করা হয়েছে। ফলে বাইকটিকে যেকেনো গতিতেই অনায়াসেই থামানো যাবে। বাইকটির ওজন ১১৪ কেজি।

রয়েল প্লাস নিয়ে কথা হয় রানার অটোমোবাইলসের বিক্রয় বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. ওবায়দুল ইসলাম রনির সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘১১০ সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটির লুকিং এবং পারফরমেন্স দেশের অন্যান্য বাইকের চেয়ে এগিয়ে রয়েছে। যারা কর্মস্থলে যাওয়ার জন্য বাইক খুঁজছেন তাদের জন্য পারফেক্ট বাইক রয়েল প্লাস। এই বাইকের পার্টস এবং সেবার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দেবার চেষ্টা করি বলে গ্রাহকরাও নিশ্চিন্তে এই বাইক কেনেন।’

রয়েল প্লাসে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এতে ৫ স্টেজের অ্যাডজাস্টেবল রিয়ার শখ অ্যাবজর্ভার আছে।
ডিজিটাল মিটার এবং সেলফ স্টার্ট বাইকটিকে পূর্ণতা দিয়েছে।

বাইকটির মূল্য ১ লাখ ১ হাজার টাকা। নতুন বছর উপলক্ষে রয়েল প্লাসে ৮ হাজার টাকা মূল্যছাড় দেয়া হয়েছে।

এছাড়াও বাইক কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি স্টাইলিশ জ্যাকেট। গোল্ড কয়েন জেতার সুযোগও রয়েছে।

জিরো ডাউন পেমেন্টে রানারের এই বাইকটি কিনতে পারবেন। সর্বোচ্চ ৩০ মাসের কিস্তি সুবিধা দেবে রানার অটোমোবাইলস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button