লঞ্চ হল হিরো ডেসটিনি ১২৫ দাম ও ফিচার্স

লঞ্চ হল Hero Destini 125 দাম ও ফিচার্সঃ কোম্পানির প্রথম ১২৫ সিসি স্কুটার ডেসটিনি ১২৫ লঞ্চ করল Hero ৫৪,৬৫০ রুপি থেকে হিরো ডেসটিনি ১২৫ স্কুটারের দাম শুরু হচ্ছে। LX ও VX ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই স্কুটার। LX ভেরিয়েন্টের দাম ৫৪,৬৫০ রুপি থেকে শুরু হলেও VX ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৫৭,৫০০ রুপি থেকে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে। কোম্পানি জানিয়েছে এক লিটার পেট্রলে ডেসটিনি ১২৫ স্কুটারে ৫১ কিমি রাস্তা যাওয়া যাবে। জয়পুরে কোম্পানির কারখানায় ডিজাইন হয়েছে নতুন হিরো ডেসটিনি ১২৫।

ডেসটিনি ১২৫ দেখতে অনেকটা ১১০ সিসি হিরো Duet স্কুটারের মতো। নতুন ডেসটিনি ১২৫ স্কুটারে Duet স্কুটারের সাসপেনশান ও ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বছর অটো এক্সপো তে প্রথম দেখা গিয়েছিল হিরো ডেসটিনি ১২৫ এই স্কুয়টারে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (IBS), সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা। নতুন ১২৫ সিসি স্কুটারের VX ভেরিয়েন্টে থাকবে বুট লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট আর ডুয়াল টোন সিট কভার। আপাতত শুধুমাত্র ড্রাম ব্রেকে পাওয়া যাবে হিরো ডেসটিনি ১২৫।

হিরো ডেসটিনি ১২৫ এর ভিতরে রয়েছে একটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৭ bhp শক্তি আর ১০.২ Nm টর্ক পাওয়া যাবে। বেশি মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে। পাওয়ার ও স্টাইলের সঠিক সমন্বয় নতুন হিরো ডেসটিনি ১২৫।

Related Post