স্পেশাল এডিশনে লঞ্চ হল TVS Star City Plus

স্পেশাল এডিশনে লঞ্চ হল নতুন TVS Star City Plus নতুন ভার্সানে থাকছে ডুয়াল টোন ফিনিশ। উৎসবের মরশুমের আগে ভারতের মোটরসাইকেল বাজার চাঙ্গা হতে পারে। সেই সময় নতুন এই মোটরসাইলে লঞ্চ করল টিভিএস। Star City+ Special Edition এ থাকছে সাদা ও কালো ডুয়াল টোন ফিনিশ। কোম্পানির আশা নতুন এই ভার্সান Star City Plus মোটরসাইকেলকে গ্রাহকের কাছে আরও আকর্ষনীয় করে তুলবে।

তবে নতুন ডুয়াল টোন ফিনিশ ছাড়া নতুন ভার্সানে অন্য কোন পরিবর্তন হয়নি। TVS Star City Plus স্পেশাল এডিশনে থাকছে ১০৯.৭ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.৩ bhp শক্তই আর ৮.৭ Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে থাকছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। পাঁচটি ধাপে এই হাইড্রোলিক শক অ্যাবজর্বার নিয়ন্ত্রণ করা যাবে।

TVS Star City Plus মোটরসাইকেলে থাকছে ১৭ ইঞ্চি চাকা আর টিউবলেস টায়ার। সামনের চাকায় থাকছে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক আর পিছনের চাকার থাকবে ১১০ মিলিমিটার ড্রাম ব্রেক। নতুন এই মোটরসাইকেলের ওজন ১০৯ কিলোগ্রাম।

Related Post