বাজাজমোটরসাইকেল খবর

দেশের বাজারে এলো ১২৫ সিসির নতুন ডিসকভার


দেশের বাজারে এলো ১২৫ সিসির নতুন ডিসকভারঃ সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে ১২৫ সিসির নতুন বাজাজ ডিসকভার। নতুন এই বাইক বাজারে নিয়ে এসে ডিসকভার উৎসবের আয়োজন করেছে বাজাজের দেশীয় পরিবেশক উত্তরা মোর্টস লিমিটেড। নতুন ডিসকভারের লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এটি এখন আরো বেশি স্টাইলিশ। আরো বেশি অ্যাগ্রেসিভ, এতে নতুন গ্রাফিক্স ও ফিচার যুক্ত করা হয়েছে।

১২৫ সিসির নতুন ডিসকভারে আগের মতই ১২৫ সিসির এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে ইঞ্জিনটি আগের চেয়ে অনেক বেশি রিফাইন করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ১২৪.৬ সিসি। এতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডিটিএস-আই, এয়ারকুল্ড ইঞ্জিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১৪.৭২বিএইচপি @ ৭৫০০আরপিএম ও ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে।

নতুন ডিসকভারে এলইডি ডিআরএল সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির হেডলাইটের সঙ্গে এই সিস্টেম প্রথম বারের মত যুক্ত করা হয়েছে। এছাড়া টেল লাইটের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে । বাজাজ ডিসকভার উৎসবে অংশ নিয়ে ডিসকভার বাইক কিনলে বাইকের সঙ্গে পাওয়া যাবে আকর্ষণীয় হেলমেট এবং ২ লিটার ইঞ্জিন ওয়েল।

১২৫ সিসির নতুন ডিসকভার ছাড়াও বাজাজ দেশের বাজারে ১১০ সিসির ডিসকভার বিক্রি করছে।

Bajaj Discover 110 2018 Price & Specs in Bangladesh

Bajaj Discover 125 2018 Price & Specs in Bangladesh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button