Bajaj Dominar 400 এর আরও দাম বাড়লঃ আবার Bajaj Dominar বাইকের দাম বাড়ল। সম্প্রতি Dominar 400 এর দাম বেড়েছে ১০০০ রুপি। ২০১৮ সালে এই নিতে চতুর্থবার Bajaj Dominar এর দাম বাড়াল বাজাজ। অর্থাৎ ২০১৮ সালে মোট ৭০০০ রুপি দাম বাড়ল Bajaj Dominar এর। এখন Bajaj Dominar এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম ১.৪৯ লক্ষ রুপি। অন্যদিকে ABS ভেরিয়েন্টের দাম ১.৬৩ লক্ষ রুপি। জানুয়ারি মাসের শুরুতে Bajaj Dominar এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম ছিল ১.৪২ লক্ষ রুপি।
মার্চ মাসে তা বেড়ে হয় ১.৪৪ লক্ষ রুপি। মে মাসে আবার দাম বেড়ে Bajaj Dominar এর দাম হয় ১.৪৬ লক্ষ রুপি। জুলাই মাসে আবার বেড়ে তা হয়েছিল ১.৪৮ লক্ষ রুপি। এক হাজার রুপি দাম বেড়ে এখন ১.৪৯ লক্ষ রুপিতে পাওয়া যাচ্ছে এই বাইক।
২০১৬ সালের ডিসেম্বর মাসে ভারতে Dominar বাইক লঞ্চ করেছিল বাজাজ অটো। লঞ্চের সময় স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম ছিল ১.৩৬ লক্ষ রুপি। তখন থেকে বেস ভেরিয়েন্টে মোট ১৩,০০০ রুপি দাম বাড়ল কোম্পানির ফ্ল্যাগশিপে। এই সময়ে একাধিক নতুন রঙে বাজারে এসেছে ডোমিনার ৪০০।
Bajaj Dominar 400 এ রয়েছে একটি ৩৭৩ মম ইঞ্জিন। এই ইঞ্জিনে ৩৪.৫ bhp শক্তি আর ৩৫ Nm টর্ক পাওয়া যায়। বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশানার পিছনে রয়েছে মোনোশক সাসপেনশান। ৩৭৩ সিসি ইঞ্জিনের সাথেই এই বাইকে থাকবে ৬ স্পিড গিয়ারবস্ক।
কোম্পানি জানিয়েছে Dominar এর মোট গ্রাহকের ৮০ শতাংশ ABS ভেরিয়েন্ট কিনেছেন। এমনকি কোম্পানি Dominar স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট তৈরী বন্ধ করে দিয়েছে বলেও বাজারে খবর রটেছে। Mahindra Mojo ও the Royal Enfield Thunderbird 350 মোটরসাইকেলগুলির সাথে ভারতের বাজারে কড়া প্রতিযোগিতা রয়েছে Bajaj Dominar-এর।