টিভিএসমোটরসাইকেল খবর

কম দামে এবিএস নিয়ে এল TVS Apache RTR 160


কম দামে এবিএস নিয়ে এল TVS Apache RTR 160: TVS Apache RTR 160 মোটরসাইকেলে যোগ হল এবিএস। ১২৫ সিসি বা তার বেশি আয়তনের সব মোটরসাইকেলে অ্যান্টি লক ব্রেকিং প্রযুক্তি (ABS) থাকা বাধ্যতানমুলক করেছে ভারত কেন্দ্র সরকার। ১ এপ্রিল ২০১৯ থেকে নতুন নিয়ম প্রযোজ্য হবে। এবার TVS Apache RTR 160 মোটরসাইকেলে যোগ হল এবিএস।  TVS Apache RTR 160 এর দাম ৮৫,৪৭৯ রুপি (এক্স-শোরুম)। এবিএস ছাড়া ভার্সানের থেকে ৬,০০০ রুপি বেশি দামে এবিএস ভার্সানে লঞ্চ হয়েছে TVS Apache RTR 160 ডুয়াল ডিস্ক এবিএস এর দাম ৮৮,১১৪ রুপি (এক্স-শো-রুম)। একই সাথে বাজারে এসেছে নতুন Apache RTR 160 4V

TVS এর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Apache RTR বছর দশ আগে ভারতে লঞ্চ হয়েছিল এই মোটরসাইকেল। ৪ ভাল্ভ ভার্সানে বাজারে এসেছে নতুন Apache RTR 160 4V আর TVS Apache RTR 160 এর থেকে বেশি দামে পাওয়া যাবে এই মোটরসাইকেল।

TVS Apache RTR 160 মোটরসাইকেলে রয়েছে ১৫৯.৭ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫ bhp শক্তি আর ১৩ Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। সাসপেনশান বিভাগে সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে টুইন শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button